
বোলপুর, ২৪ ফেব্রুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের তুমুল বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়েছে শান্তিনিকেতনে। শুক্রবার উপাসনা গৃহের গেটে প্রচুর ছাত্র-ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে উপাসনা গৃহের সামনের বিক্ষোভ পড়ুয়াদের। বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়ে ‘উপাচার্য দূর হটো’ স্লোগান লেখা পোস্টার পড়েছে।
এদিকে, বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার রাত থেকেই সমাবর্তনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সস্ত্রীক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতেই বিশেষ অতিথি রাজনাথ সিংয়ের হাতে মা তারার ছবি তুলে দেন বিজেপির জেলা সভাপতি ধ্রব সাহা। শুক্রবার সমাবর্তনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
