West Bengal

2 years ago

South 24 Pargana:বৃষ্টিতে ভিজল দক্ষিণ ২৪ পরগনার নানা অংশ, স্বস্তির বদলে রয়েছে গুমোটভাব

Various parts of South 24 Parganas were drenched in rain, instead of relief, there is gloom
Various parts of South 24 Parganas were drenched in rain, instead of relief, there is gloom

 

কলকাতা, ১১ জুলাই : সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, রোদের দেখা সেভাবে মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিলই, আর সেই মতো কিছু সময়ের জন্য হালকা বৃষ্টিতে ভিজল দক্ষিণ ২৪ পরগনার নানা অংশ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কাকদ্বীপ, নামখানা, জয়নগর-সহ নানা অংশে হালকা বৃষ্টি হয়। তবে, সেই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হয়নি।

বৃষ্টি হলেও, অস্বস্তি ও গুমোটভাবে কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত এমনই আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন সকাল থেকে তিলোত্তমাও ছিল মেঘে ঢাকা। মাঝেমধ্যেই উঁকি দিয়েছে সূর্য। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ঊর্ধ্বে। এদিন কলকাতা ও লাগোয়া অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


You might also like!