Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Agnimitra Paul : অভয়া কাণ্ডের দু’বছর, ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক; তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নারী-নিরাপত্তাকে সামনে রেখে ফের পথে নামার ডাক বিজেপি সরকারের। ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে আসছে রাজ্য সরকার। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেয়েদের নিয়ে বিশেষ মিছিলের ডাক দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত এই মিছিল হবে। নারী-নিরাপত্তার দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানিয়েছেন মন্ত্রী।অগ্নিমিত্রা বলেন, “১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে বালিগঞ্জ থেকে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।”

দোষ কার? প্রশ্ন ওঠার আগেই সর্বদা আঙুল উঠেছে নারীদের দিকে। কখনও পোশাক, কখনও বাইরে বেরনোর সময়। নিকৃষ্ঠ কর্মকাণ্ডের নেপথ্যে মেয়েদের দোষারোপের ধারা এ বাংলায় নতুন নয়। তৃণমূল জমানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে একাধিক নেতা-মন্ত্রীদের মুখে প্রায়ই শোনা গেছে নারী বিরোধী মন্তব্য। তবে নতুন সরকারের দাবি, এবার বদলের সময় এসেছে। সেই লক্ষ্যেই এবার স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে মেয়েদের রাস্তায় নেমে মিছিলে হাঁটতে আহ্বান জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা জানান,”এবছর ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছিল আমরা। ঠিক তার আগেই ১৪ তারিখ রাত ৯টায় বাংলার মা-বোনেদের সকলকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল হবে ব্রিজের নিচ দিয়ে। সেখানে যোগদান করুন। মহিলাদের স্বাধীনতার স্বার্থে রাতে পথে নামব আমরা।”

অগ্নিমিত্রার দাবি, “তৃণমূল সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।” প্রসঙ্গত, আত্মরক্ষায় স্ব-নির্ভরতার পাঠ দিতে সরকারি স্কুলে বিশেষ প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্য সরকারের ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ শুরু হবে স্কুলে স্কুলে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আত্মরক্ষায় কী করণীয়, তা হাতে-কলমে শেখানো হবে ছাত্রীদের। সেইসঙ্গে রাজ্যে বৃদ্ধি পেয়েছে মহিলা থানা। রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তায় পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’রয়েছে। তৎক্ষণাৎ অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ডেস্কও আছে। সর্বোপরি বাংলার মেয়েরাই আত্মরক্ষায় নিজেদের ঢাল হয়ে উঠবে এবার!

You might also like!