West Bengal

3 years ago

South 24 Parganas: গোসাবায় দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর, আগুন লাগিয়ে দেওয়া হল বাইকে

South 24 Parganas
South 24 Parganas

 

গোসাবা, ১১ ফেব্রুয়ারি : ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। গোসাবার লাহিরিপুরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি করেছে, শাসকদের গোষ্ঠী দ্বন্দ্বেই এই বিবাদ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের লাহিরিপুরে শুক্রবার রাতে অচিন্ত সরকার ও সুশান্ত সরকারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে।


পাশাপাশি অচিন্ত্য সরকারের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সন্দ্বীপ মৃধা বলেন, শাসকদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তরা বিজেপির কেউ নয় , সবাই তৃণমূল করে। এখানে স্থানীয় বিধায়ক ও জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডলের লোকেদের মধ্যে বিবাদ। নিজেদের দোষ ঢাকতে বিজেপির কথা বলছে, বিজেপি হিংসার রাজনীতি করে না।

You might also like!