
ডায়মন্ড হারবার, ২৫ ফেব্রুয়ারি : দুটি পণ্যবাহী জাহাজের মুখোমুখি ধাক্কায় হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশী জাহাজ। শনিবার সকালে ঘটনাটি কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকার।
না যায়, ছাই বোঝায় পণ্যবাহী জাহাজ টি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে। ক্ষতিগ্রস্ত হয় ছাই বোঝাই জাহাজটির একাংশ। পরে আস্তে আস্তে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। জাহাজে থাকা কর্মীদেরকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর চাউর হলে এলাকায় ভিড় জমায় স্থানীয়রা।
