West Bengal

3 years ago

Bhangor : নকল সোনা বিক্রির দায়ে ভাঙড় পুলিশের হাতে পাকড়াও দুই, বাকি অভিযুক্তরা পলাতক

two arrested by bhangor police
two arrested by bhangor police

 

ভাঙড়, ১০ ফেব্রুয়ারি : নকল সোনার বাট বিক্রির অভিযোগে দু''জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের তদন্তে নেমে নকল সোনার বাট-সহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করল ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় ইসরায়েল মোল্লা ও সফিকুল মোল্লা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার হয় এই সোনা।

ভাঙড় থানার বড়ালীর একটি প্লাস্টিক কারখানার মালিককে অভিযুক্ত এই দু''জন সোনার বাট বিক্রি করেছিল ৩৪ লক্ষ টাকায়। প্রায় এক কেজি পরিমানের সোনা বিক্রি করা হয়েছিল। সোনা বিক্রির পরই ইসরায়েল মোল্লা-সহ তার সঙ্গীরা কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লিতে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ভাঙড় থানার পুলিশকর্মীরা দিল্লি থেকে ইজরায়েল মোল্লাকে গ্রেফতার করে ভাঙর থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গী সফিকুল মোল্লাকেও গ্রেফতার করে ভাঙড়ের খড়গাছি এলাকা থেকে। এই ঘটনার সঙ্গে কুতুবউদ্দিন মোল্লা, বাপ্পা মোল্লা সহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক বাকি অভিযুক্তরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বড়ালির প্লাস্টিক কারখানার মালিক বিষ্ণু আগরওয়াল সোনা কেনার পর বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরেই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ কর্মীরা ইসরাইল ও সফিকুলকে গ্রেফতারের পাশাপাশি নকল সোনার বাট ও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।


You might also like!