
ক্যানিং, ৪ ফেব্রুয়ারি : গুলি ও বোমার শব্দে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি গ্রামে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রও। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে বোমাবাজি হয়েছে এলাকায়। শনিবার সকালে তাঁরা গোলাবাড়ি বাজার এলাকায় পড়ে থাকতে দেখেন বোমা। তা দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
