West Bengal

3 years ago

Suman Kanjilal : তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের

Suman Kanjilal
Suman Kanjilal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।রবিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে তাঁকে উত্তরীয় পরিয়ে দলে যোগদান করান। 

প্রসঙ্গত, বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। দলের দুই সাংসদও জয়ী হয়েছিলেন বিধায়ক পদে। তাঁরা অবশ্য পরে বিধায়ক পদ ছেড়ে দেন। ওই দুটি আসনের উপনির্বাচনেই জয় পায় তৃণমূল। বর্তমানে বিধানসভায় খাতায়কলমে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫ হলেও, ৬ জন বিধায়কের দলবদলে কার্যত এই সংখ্যা ৬৯-এ নামল। 

২০২১ সালে রাজ্যজুড়ে জয় পেলেও আলিপুদুয়ার জেলায় একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। ওই জেলার পাঁচটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। এ বার সেই জেলাতেও পদ্ম শিবিরে আঘাত হানল ঘাসফুল শিবির। 

You might also like!