
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চারলেনের কাজ।অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের,নিত্যদিন ঘটছে দূর্ঘটনা।
অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহতর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী,, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়,, অঞ্চল সভাপতি রবিউল করিম ,কিশোর মণ্ডল সুকান্তকর সহ অন্যান্য।দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে ফুলবাড়ীতে অবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালন করেন তৃণমূল কংগ্রেস।
