West Bengal

3 years ago

Birbhum : পঞ্চায়েত নির্বাচনের আগে বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী

Trinamool worker killed in bomb attack
Trinamool worker killed in bomb attack

 

বীরভূম, ৫ ফেব্রুয়ারি : শনিবার রাতে বীরভূমের মাড়গ্রামের ধুলফেলা গ্রামে বোমা বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। শীতের রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন প্রায় সকলেই। বোমার ঘায়ে জখম হয়েছে বেশ কয়েকজন। জখম হন মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তার বন্ধু নিউটন শেখ-সহ তিনজন।

তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। পথেই মৃত্যু হয় সুজাউদ্দিনের। লাল্টু শেখকে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থায় বেশ আশঙ্কাজনক বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতের পরিবারের দাবি, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী স্রেফ রাজনৈতিক বিবাদে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করে। তাতেই মৃত্যু হয় সুজাউদ্দিনের। এই ঘটনায় শুরু জোর রাজনৈতিক তরজা। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা বিস্ফোরণ বাড়ছে।”

You might also like!