Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 months ago

Canning News: ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা, উদ্ধার কার্তুজ ও বোমা

Arrested Trinamool leader
Arrested Trinamool leader

 

ক্যানিং, ৩ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আগ্নেয়াস্ত্র-সহ এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে ওই তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করে ক্যানিং থানার পুলিশ। ধৃত ওই তৃণমূল নেতা ক্যানিং থানার অন্তর্গত দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেড়িয়া গ্রামের বাসিন্দা। ধৃতের নাম - আলাউদ্দিন তরফদার। এই গ্রামের তৃণমূল বুথ সভাপতি আলাউদ্দিন। ধৃতের কাছ থেকে একটা বন্দুক, একটি ছোট বন্দুক, চারটি তাজা কর্তুজ একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তৃণমূলের এই বুথ সভাপতি আলাউদ্দিনের বাড়িতে হানা দিয়ে এই আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে। সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

You might also like!