West Bengal

3 years ago

Shirua festival at Karandighi: করণদিঘিতে রাজবংশীদের ঐতিহ্যবাহী শিরুয়া উৎসবের সূচনা

Shirua festival
Shirua festival

 

করণদিঘি, ১৫ এপ্রিল : রাজবংশীদের ঐতিহ্যবাহী শিরুয়া উৎসবের সূচনা হল। শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে শিরুয়া উৎসব পালন করা হয়।

রাজবংশী ভাষায় শিরুয়া শব্দের অর্থ রং। নববর্ষের দিন রং ও জলে স্নান করার প্রচলন রয়েছে। শিরুয়া উৎসব উপলক্ষ্যে মেলাও বসেছে। বিধায়ক গৌতম পাল মেলার উদ্বোধন করেন। সাতদিন এই মেলা চলবে। এদিন সকালে করণদিঘিতে স্নান সারেন বিধায়ক গৌতম পাল ও তাঁর স্ত্রী জেলা পরিষদের কর্মধ্যক্ষ পম্পা পাল। এরপর পাশে শিবমন্দিরে গিয়ে পুজো দেন। স্থানীয়দের বিশ্বাস, এতে মনবাসনা পূর্ণ হয়। এই দিনটিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষ গবাদি পশুকেও স্নান করান।

You might also like!