West Bengal

3 years ago

TMC : ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ধৃত শাসকদলের নেতাও, এযাবৎ মোট পাকড়াও ৫৭

TMC leader arrested in bhangor clash
TMC leader arrested in bhangor clash

 

ভাঙড়, ৬ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় এক তৃণমূল নেতাকেও গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জহিরুল মোল্লা। তিনি দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত থাকার বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারির ওই সংঘর্ষের ঘটনায় এই প্রথম শাসক দলের কোনও নেতা গ্রেফতার হলেন। এই নিয়ে ভাঙড়ে সংর্ষের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫৭। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ছিল আইএসএফ-এর প্রতিষ্ঠাতা দিবস। ওই দিন কলকাতার ধর্মতলায় একটি সভা ছিল আব্বাস সিদ্দিকির দলের। কিন্তু সকাল সকাল উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের ঝামেলা হয়। দু’পক্ষ একে অন্যকে আক্রমণের অভিযোগ করে। ওই দিনই ধর্মতলার সভায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ-সহ তাঁর দলের ১৮ জন। নওশাদ এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।


You might also like!