Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

TMC inner clash in Birbhum : গ্রাম দখলকে ঘিরে ঝামেলা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুবরাজপুরে বোমাবাজি

TMC inner clash in Birbhum (Collected)
TMC inner clash in Birbhum (Collected)

 

বীরভূম, ২৩ ডিসেম্বর : গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূম জেলার দুবরাজপুরের খোঁজ মহম্মদপুর গ্রামে। বোমাবাজির ঘটনাও ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে বোমাবাজি শুরু হয়। অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ। দুবরাজপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালের ঘটনার পর পুরুষ শূন্য গোটা গ্রাম।

উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, দুই তৃণমূল নেতা আজম শেখ ও শেখ সেলিমের মধ্যে গ্রামের দখলদারি নিয়ে বিবাদের জেরেই গন্ডগোলের সূত্রপাত। বোমাবাজি হয়েছে স্বীকার করলেও, গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শাসকদলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।

You might also like!