West Bengal

3 years ago

Youth dead by train: রেললাইনের ওপর বসে আড্ডা! দিনহাটায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ যুবকের

Three Youth dead after hit by train
Three Youth dead after hit by train

 

কোচবিহার, ৩০ মার্চ : রেললাইনের ওপর বসে চলছিল আড্ডা, গল্প! এমন সময় দ্রুত গতিতে ছুটে আসে ট্রেন, সেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ যুবকের। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের কিশামতদশগ্রাম গ্রাম পঞ্চায়েতের হোকদহ প্রথমখন্ড এলাকায়। মৃত ব্যক্তিরা যথাক্রমে-কমলেশ বর্মন, দয়াল বর্মন ও রঞ্জিত বিশ্বাস। তারা সকলেই ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন তিন যুবক। সেই সময় রাত আনুমানিক ১১টা নাগাদ শিলিগুড়ি থেকে বামনহাট গামী প্যাসেঞ্জার ট্রেন তাঁদের ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, বামনহাট গামী প্যাসেঞ্জার ট্রেন বামনহাটের দিকে চলে যাওয়ার পর রেললাইনে তাদের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় স্থানীয় সাহেবগঞ্জ থানা ও রেল পুলিশ। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহার মেডিকেল কলেজে।


You might also like!