West Bengal

3 years ago

State Forest Department Of Suburban :সুন্দরবনের মৌলেদের পাশে এবারে এগিয়ে এলো রাজ্য বন দফতর

State Forest Department Of Sundarbans
State Forest Department Of Sundarbans

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সুন্দরবনের মৌলেদের জন্য এবার এগিয়ে এলো রাজ্য সরকার। এবার সুন্দরবনের গহন অরণ্য থেকে তাঁদের সংগ্রহ করা মধুর দাম এক ধাক্কায় অনেকখানি বাড়াতে চলেছে বন দফতর। কেজি প্রতি ৪৫ থেকে ৭০ টাকা করে দাম বাড়ানো হবে বলে জানিয়েছে বন দফতর। সুন্দরবনের মধুর চাহিদা গত দু তিন বছরে যথেষ্ট বেড়েছে। আর সেই কারণে এর বাজার দরও বর্তমানে অনেকটাই বেশি। তাছাড়া মৌলেরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের গহন অরণ্য থেকে মধু সংগ্রহ করেন তাতে এই বাড়তি দাম তাঁদেরকে আরও উৎসাহিত করবে এবং তাঁদের আর্থিক সচ্ছলতা এরফলে বাড়বে বলেই দাবি বন দফতরের।প্রতি বছরের মতো চলতি বছরেও সুন্দরবনের গহন অরণ্য থেকে মধু সংগ্রহ শুরু হবে। আগামী ৭ই এপ্রিল থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় মধু সংগ্রহের জন্য মৌলেদের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা। এ বছরও প্রায় ৪০ থেকে ৫০ টি দলকে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মৌলে এই মধু সংগ্রহের অনুমতি পাবেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি বিট অফিস থেকে এই অনুমতি নিয়ে আগামী একমাস ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বিভিন্ন জঙ্গল থেকে মধু সংগ্রহ করবেন মৌলেরা। মধু সংগ্রহের পর সেই মধু সজনেখালিতে এসে বন দফতরের কাছেই বিক্রি করবেন তাঁরা। 

বন দফতর সূত্রের খবর, গত বছর কেজি প্রতি ১৮০ টাকা করে দাম পেতেন তাঁরা। এর সাথে ২০ টাকা বাড়তি দেওয়া হত মধু সংগ্রহের পারিশ্রমিক হিসেবে। চলতি বছর থেকে মধুর গুনমান বিচার করে এই প্রথম দুটি ভাগে ভাগ করা হচ্ছে সংগৃহীত মধু। মধুতে ২৩ শতাংশের বেশি জল থাকলে সেই মধু বন দফতর কেজি প্রতি ২২৫ টাকা করে দাম দেবে। অন্যদিকে ২৩ শতাংশের কম জল থাকলে সেই মধুর দাম কেজি প্রতি ২৫০ টাকা করে পাবেন মৌলেরা। পাশাপাশি প্রতি কেজিতে এবারও ২০ টাকা করে পারিশ্রমিক পাবেন তাঁরা।এর পাশাপাশি এবার মৌলেদের নিরাপত্তার জন্য আরও বেশি সতর্কতা অবলম্বন করছে বন দফতর।আর এই ভাবে সুন্দরবনের মৌলেদের পাশে দাঁড়াতে চান সরকার।


You might also like!