Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Shubhendu Adhikari: চাকরি প্রার্থীদের সমস্যা সমাধান ওঁরা করতে পারবে না! ফের ঘাসফুলকে নিশানা শুভেন্দুর

Shuvendu Adhikari (File Picture)
Shuvendu Adhikari (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠকের পর দিশা দেখা যাচ্ছে বলে জানিয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। এবং ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী লোকসভা নির্বাচনের আগেই নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধান হবে। তবে আদতে এমন কিছুই হবে না বলে জানাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সোমবার সন্ধ্যায় ভগবানপুরে মেলার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, চাকরি প্রার্থীদের সমস্যা সমাধান করার ক্ষমতা ওঁদের নেই। যেদিন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিমবাংলায় বিজেপি আসবে সেদিন সমস্যা দূর হবে- শুভেন্দু।

নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্যেও বাংলায় 'ডবল ইঞ্জিন' সরকার বলেও মত শুভেন্দুর। চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক 'অশ্বডিম্ব' ছাড়া কিছুই নয় বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সমস্যার সমাধান করতে পারবে না এঁরা। সমস্যা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী চোর পার্থ চট্টোপাধ্যায়। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা করছেন তা লোক দেখানো। সমস্যার সমাধান তখনই হবে যখন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে।'

You might also like!