West Bengal

3 years ago

Dinhata : দিনহাটায় জলাশয় থেকে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Deadbody
Deadbody

 

দিনহাটা, ১৪ ফেব্রুয়ারি : কোচবিহারের দিনহাটা ১ ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলাশয় থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। মঙ্গলবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার একটি জলাশয়ে দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছোন দিনহাটার এসডিপিও ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা সহ অন্য পুলিশকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় জানা যায়নি। কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


You might also like!