Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bratya Basu:রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ মাত্র ৭৮১টি, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

Bratya Basu
Bratya Basu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যে মোট শিক্ষকদের শূন্যপদ রয়েছে ৭৮১টি। বিধানসভার একটি প্রশ্নত্তর পর্বে এই তথ্য তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে ১৩টি, মাধ্যমিকে ২৮টি, উচ্চ প্রাথমিকে ৪৭৩টি এবং প্রাথমিকে ২৬৭টি আসন ফাঁকা রয়েছে। অতি দ্রুত এই আসনগুলি পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও শিক্ষামন্ত্রীর এই জবাবের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ সারা রাজ্যে প্রায় ৩ লাখ শূন্যপদ রয়েছে। তার জবাবে ব্রাত্য বসুর দাবি, পুরনো হিসেব অনুযায়ী ৭৮১টি শূন্যপদ রয়েছে।

শিক্ষামন্ত্রীর দফতরের ওই দাবির পর প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকারের তরফে তাহলে কোন দাবি সঠিক? এবিষয়ে শিক্ষক আন্দোলনের নেতা সুশান্ত ঘোষ জানিয়েছেন,রাজ্য সরকারের তরফেই অতীতে কয়েক হাজার শূন্যপদের বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ তাঁর।


You might also like!