West Bengal

3 years ago

swarupnagar : শতাব্দী প্রাচীন পঞ্চানন মন্দিরের তালা ভেঙে লুট প্রতিমার গয়না, চাঞ্চল্য স্বরূপনগর সীমান্তে

Panchanan temple
Panchanan temple

 

স্বরূপনগর, ১৬ জানুয়ারি : উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হঠাৎগঞ্জ পঞ্চানন মন্দিরের তালা ভেঙে প্রতিমার সোনার গয়না ও নগদ অর্থ-সহ প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই চঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে স্বরূপনগর হঠাৎগঞ্জ পঞ্চায়েতের পঞ্চানন মন্দিরের প্রতিমার গা থেকে খোয়া যায় আনুমানিক ২০ ভরি সোনা, ৮০ ভরি রুপোর গয়না ও প্রণামির বাক্স থেকে নগদ অর্থ-সহ আনুমানিক ১২ লক্ষ টাকার জিনিস। সোমবার সকালে মন্দিরে পুজোর কাজে এসে চুরির বিষয়টি দেখতে পান মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের বয়ান অনুযায়ী, মন্দিরের দু'টি গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপর মূর্তির গা থেকে সোনার পৈতে, সোনা ও রুপোর মুকুট-সহ বেশ কিছু গয়না খোয়া যায় । এছাড়াও প্রনামির বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মন্দিরে চুরির ঘটনা জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে। খবর দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশকে, চুরির বিষয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।


You might also like!