West Bengal

3 years ago

Purulia: আদিবাসী সংগঠনের অবরোধে পুরুলিয়া-সহ ৩ জেলায় থমকে গেল ট্রেন

Purulia
Purulia

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : আদিবাসী সংগঠনের অবরোধের জেরে পুরুলিয়া-সহ পশ্চিমবঙ্গের ৩ জেলায় থমকে গেল ট্রেন পরিষেবা। বাকি দু''টি জেলা হল পশ্চিম মেদিনীপুর ও মালদহ। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনের কাছে অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। মালদহ এবং পুরুলিয়া জেলাতেও এই আন্দোলনের প্রভাব পড়েছে। আদিনা রেল স্টেশনে শুরু হয় রেল রোকো কর্মসূচি। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের।


সারনা ধর্মের কোড চালু-সহ একগুচ্ছ দাবিতে পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্টকাল বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। সেই মতো শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির কাছে রেলপথ অবরোধ করে ওই আদিবাসী সংগঠন। রেলপথের পাশাপাশি, কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। রেলের খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে।

You might also like!