Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

West Bengal Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা

Bengal weather forecast
Bengal weather forecast

 

কলকাতা, ১৬ আগস্ট : রবিবাসরীয় সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এ ছাড়াও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এছাড়াও কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে। ১৭ আগস্ট, সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, তবে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে।

You might also like!