West Bengal

3 years ago

Weather : প্রবল কালবৈশাখীর জেরে নামল তাপমাত্রা

The temperature dropped due to heavy rain
The temperature dropped due to heavy rain

 

কলকাতা, ১৫ মে  : সোমবার বিকেল থেকেই কলকাতা-সহ বেশ কয়েক’টি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। কয়েক জায়গায় দমকা হাওয়া বয়। এর জেরে অনেকটাই নামে তাপমাত্রা সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েক’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আটকে পড়েন অভিষেক।

হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রকৃতপক্ষে ঝোড়ো হাওয়ার বেগ কিছু জায়গায় ছিল আরও বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।


You might also like!