
রাজকুমার ঘোষ,কালনাঃ গুপ্তিপাড়ার পাঠ মহল মীরডাঙ্গা এলাকা একটি বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় একই পরিবারের তিনজন উদ্ধার, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অসুস্থরা হলেন স্ত্রী গীতা সরকার, তার স্বামী জনার্দন সরকার ও তার মেয়ে প্রতিমা সরকার। গতকাল রবিবার বিকেলের জনার্দন বাবুর বাড়িতে তাদের গুরুদেবের দুই মেয়ে গুরু বোন এসেছিল, তারা জনার্দন বাবুর পরিবারকে কিছু খাবার ও খেতে দেয়, এরপরই তারা অজ্ঞান হয়ে গেলে, তাদের পরনের জামা কাপড় ও লকারের গহনা গাটি নিয়ে ওই ২ জন চম্পট দেয়। আজকে সোমবার সকালে বেলা হয়ে গেলে তারা দরজা খুলছে না দেখে, প্রতিবেশীরা তাদের বাকি পরিজনদের খবর দেয় তারা, তাড়াই তাঁদের উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই পরিবারের কত কি খোয়া গেছে জিনিসপত্র, এখনো তারা অসুস্থ থাকায় সেই বিষয়ে তারা স্পষ্ট কিছু পরিমাণ দিতে পারিনি।
