West Bengal

3 years ago

কালনায় ভগ্নদশায় গ্রামের এই সেতুটি, অসুবিধায় এলাকার মানুষ

Kalna
Kalna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কালনায় দেবীপুর রোডের তালা গ্রামে গাঙ্গুর নদীর ওপর একটি সেতু বেশ কয়েক বছর যাবত ভগ্নদশায় পড়ে রয়েছে । যার ফলে সমস্যায় পড়েছে টোলা, ভুরকুন্ডা, পোতানই, বড় ধামাস, বালিন্দর সহ বেশ কিছু গ্রামের সাধারণ নিত্য যাত্রীরা। এই গ্রাম গুলির যাতায়াতের মূল সড়কের ওপরেই রয়েছে এই ব্রিজটি। ভারী যানবাহন যাওয়া তো বন্ধ হয়েছে, এমনকি একটি মোটর বাইক এম্বুলেন্স গেলেও থর থর করে কাঁপে সেতুটি । যে কোন সময় ব্রিজ ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, এমনই আতঙ্কে রয়েছে এলাকাবাসী। বহুবার প্রশাসনিক আধিকারিকরা তদন্ত করে গেছেন কিন্তু কোন লাভ হয়নি বলে জানান গ্রামবাসী এবং ব্রিজ সংলগ্ন ব্যবসায়ীরা।  তাই আতঙ্কে যাতায়াত করছে এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রী রোগী সকলেই। 

You might also like!