West Bengal

2 years ago

Matigara Furniture:মাটিগাড়ায় আসবাব তৈরির কারখানায় ভয়াবহ আগুন

Terrible fire in Matigara furniture factory
Terrible fire in Matigara furniture factory

 

মাটিগাড়া, ২২ সেপ্টেম্বর: শিলিগুড়ির মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন এলাকায় কাঠের আসবাবপত্র তৈরির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২-এর পাশে ওই কারখানায় আগুন লাগে। কাঠের প্রচুর আসবাবপত্র, রং সহ অন্যান্য রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তি ভাড়ায় দোকানটি চালাচ্ছিলেন। সম্ভবত শর্ট সার্কিটের জেরেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের।


You might also like!