West Bengal

3 years ago

surrounding ABVP's raid on Shilliguri Government Polytechnic:শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিকে এবিভিপির ডাকা বনধ ঘিরে উত্তেজনা

surrounding ABVP's raid on Shilliguri Government Polytechnic
surrounding ABVP's raid on Shilliguri Government Polytechnic

 

শিলিগুড়ি,১২ মে  : এবিভিপির ডাকা বনধ ঘিরে উত্তেজনা শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। বনধ রুখতে গেলে টিএমসিপির কর্মীদের সঙ্গে মারামারি বেধে যায় এবিভিপির কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী।

সংগঠনের দুই সদস্যকে মারধরের অভিযোগে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে শুক্রবার বনধের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরা এবিভিপির দুই কর্মীর ওপর ক্লাসরুমের ভেতর চড়াও হয়। ঘটনায় এবিভিপির দুই সদস্য আহত হন। ঘটনায় এদিন বনধের ডাক দেয় এবিভিপি। তবে এই বনধ রুখতে পথে নামে টিএমসিপির কর্মীরা। এদিন সকাল থেকেই কলেজের গেট বন্ধ করে, পতাকা লাগিয়ে পিকেটিং শুরু করে এবিভিপি। এরপর পালটা বনধের প্রতিবাদ জানিয়ে কলেজের সামনে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিএমসিপির কর্মী সমর্থকরা । প্রথমে দু'পক্ষই বচসা ও হাতাহাতিতে জড়ায়। কিন্তু সেই সময় মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিলিগুড়ি থানার পুলিশ দুপক্ষকেই কলেজ গেট থেকে দূরে সরিয়ে দেয়। এরপর কলেজ থেকে অনেকটা দূরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেখানে এবিভিপির কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে।


You might also like!