West Bengal

3 years ago

Dinajpur : রঙিন ফুলকপি চাষে লাভের আশায় চাষিরা, বাজারেও রয়েছে বেশ চাহিদা

cultivation in north dinajpur
cultivation in north dinajpur

 

উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চোপড়া ব্লকের কুমোরটুলি গ্রামে রঙিন ফুলকপির চাষ শুরু হয়েছে। সাদা ফুলকপি এবং বকুলি চাষের পর পরীক্ষামূলকভাবে বেগুনি এবং হলুদ রঙের ফুলকপি চাষ শুরু হয়েছে, রঙিন ফুলকপির চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রঙিন শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে সেই কারণে কৃষকদের এই চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।

যোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো মূল্য পাবেন বলেও আশা করা হচ্ছে। হলুদ ও বেগুনি-এই দুই ধরনের ফুলকপির চাষ হচ্ছে চোপড়া ব্লকে, রঙিন এই ফুলকপির বাজারে বেশ চাহিদা রয়েছে। স্বাভাবিকভাবেই এই রঙিন ফুলকপি চাষে যথেষ্ট উৎসাহী কৃষকরা।

You might also like!