Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Birbhum Money Recovery: টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে এসটিএফের তল্লাশি, এলাকায় চাঞ্চল্য

STF Raid Tulu Mondal Relative House
STF Raid Tulu Mondal Relative House

 

বীরভূম, ৫ আগস্ট : বীরভূমের বহুল চর্চিত টুলু মণ্ডল-সংক্রান্ত ঘটনায় ফের নতুন মোড়। এবার টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে তল্লাশি চালাল এসটিএফের একটি বিশেষ দল। জানা গিয়েছে, টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মো. সামসুল আলমের বাড়িতে এদিন এসটিএফের সদস্যরা পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন।

সূত্রের খবর, বাড়ির একাধিক অংশে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে এবং অভিযানে কী কী নথি বা সামগ্রী খতিয়ে দেখা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত এসটিএফের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বুধবার জানা গিয়েছে, এসটিএফের দল বাড়িতে পৌঁছনোর সময় মিন্টু শেখ ওরফে মো. সামসুল আলম সেখানে উপস্থিত ছিলেন না। তাঁকে বাড়িতে পাওয়া যায়নি বলে সূত্রের দাবি। তাঁর অনুপস্থিতি ঘিরেও এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা।

এর আগে টুলু মণ্ডলকে ঘিরে বিভিন্ন ঘটনায় তাঁর শ্যালকদের নাম খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার তাঁর শ্যালকের বাড়িতে এসটিএফের তল্লাশি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযানের মাধ্যমে তদন্তকারীদের হাতে নতুন কোনও তথ্য বা গুরুত্বপূর্ণ সূত্র আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

You might also like!