
বারুইপুর, ৭ ফেব্রুয়ারি : বারুইপুর মহকুমা আদালতে ল-ক্লার্কদের ধর্ণা, অবস্থান ও কর্মবিরতি পালন। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতির ফলে সমস্যায় আদালতে আসা সাধারণ মানুষ।
আন্দোলনকারীদের বক্তব্য গত ৩১শে জানুয়ারি পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েসনের বারুইপুর কোর্ট শাখার একটি বৈঠক চলছিল তাদের জন্য বরাদ্দ ঘরে। যা তারা নিজেরাই তৈরি করেছেন বলে তাদের দাবী। মিটিং চলাকালীন আচমকা সেই ঘরে এসে বারুইপুর দেওয়ানী আদালত শাখার সভাপতি মোশারফ হোসেন খান ও সম্পাদক সোহাগ খামারু মারধর করে ও ১০ হাজার টাকা কেড়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার সকাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। তাদের দাবী ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত দেওয়ানী আদালত শাখার পক্ষ থেকে সভাপতি বা সম্পাদক কেউই প্রকাশ্যে মুখ খোলেন নি।
