West Bengal

3 years ago

Mid Day Meal : কেন্দ্রীয় দল আসার আগে 'মিড ডে মিল' নিয়ে আগাম পরিদর্শন সেরে রাখতে চাই রাজ্য

mid day meal
mid day meal

 

কলকাতা, ১৯ জানুয়ারি  : কেন্দ্রীয় দল আসার আগেই ‘মিড ডে মিল’ নিয়ে জরুরি ভিত্তিতে স্কুলে স্কুলে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত ১৬ থেকে ১৯ জানুয়ারির পর্যন্ত এই বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা স্তরের শিক্ষা আধিকারিকেরা। এই প্রকল্প নিয়ে জেলাগুলো থেকে চূড়ান্ত রিপোর্টও জমা পড়েছে রাজ্যের অধিকর্তার কাছে।

আগামী ২০ জানুয়ারি ‘মিড ডে মিল’ প্রকল্প সংক্রান্ত পরিদর্শনের জন্য সাত সদস্যের কেন্দ্রীয় দল আসছে রাজ্যে। ওই দলে আরও চার বিশেষজ্ঞও থাকবেন বলেও জানা গিয়েছে। এই কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে বিভিন্ন জেলাকে। পাশাপাশি জানা গিয়েছে, কেন্দ্রীয় দল এলে তাদের হাতে সেই রিপোর্ট তুলে ধরা হবে।


You might also like!