West Bengal

3 years ago

Jaynagar : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ প্রশিক্ষন জয়নগরে

Special training of police in Jayanagar
Special training of police in Jayanagar

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অশান্তি, গন্ডগোলকে শক্ত হাতে মোকাবিলা করতে বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে প্রতিটা থানা এলাকায় থানার পুলিশ কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষন শিবির হয়ে গেল বুধবার দুপুরে জয়নগর থানার মনসাতলা এলাকায় ।আর এদিনের এই হাতে কলমে প্রশিক্ষন দেখতে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মাঠের পাশে থাকা ঢোষা গোচরন রোডের ওপরে।

এদিন বারুইপুর পুলিশ জেলার বিশেষ প্রশিক্ষককেরা জয়নগর থানার পুলিশ কর্মীদের এই প্রশিক্ষন দেন।এই শিবিরে এদিন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী নিজে উপস্থিত ছিলেন।কোনো গন্ডগোল হলে কিভাবে রাইফেল, বন্দুক, অত্যাধুনিক বন্দুক চালিয়ে শত্রু পক্ষকে কাহিল করতে হয় সে বিষয়ে জয়নগর থানার পুলিশ কর্মীদের শেখানো হয়।এদিন কাঁদানে গ্যাস সহ একাধিক সেল শত্রু পক্ষকে কাহিল করতে কি ভাবে ব্যবহার করা হয় তাও শেখানো হয়।আর এদিনের এই প্রশিক্ষন শিবিরে অংশ নিয়ে খুশি জয়নগর থানার পুলিশ কর্মীরা।ইতিমধ্যে বারুইপুর পুলিশ জেলার কুলতলি, মৈপীঠ উপকূল সহ ১২ টি থানা এলাকার পুলিশ কর্মীদের এই বিশেষ প্রশিক্ষন দেওয়া হল বলে এদিন প্রশিক্ষক হিসাবে আগত এক পুলিশ আধিকারিক এই কথা বললেন।

You might also like!