Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

West Bengal

2 years ago

Weather:আজও সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে চড়বে পারদ

Weather
Weather

 

কলকাতা, ২৭ মে  : দিনে ঘামে ভেজা শহর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিজছে বৃষ্টিতে। গত কয়েকদিনে জেলার পাশাপাশি শহরেও কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে 3 মিনিটের কালবৈশাখী ঝড়ে কার্যত লন্ডভন্ড কলকাতা। কমবেশি ২৮.৭ মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। তবে গতকাল কালবৈশাখী পাওয়া জেলাগুলির ভাগ্যে আজ শনিবার ঝড়-বৃষ্টি পাওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সামগ্রিকভাবেই শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা।

আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার পরিমাণ তুলনায় কম। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গে।

You might also like!