West Bengal

2 years ago

Train Cancel:রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন

Train Cancel
Train Cancel

 

হাওড়া  : রেলট্র্যাক, সিগন্যাল, ওভারহেডে বৈদ্যুতিকীক প্রভৃতি যান্ত্রিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।

বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে বিভাগে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। যে ট্রেনগুলি বাতিল হয়েছে, দেখে নিন সেই তালিকা –

হাওড়া থেকে বাতিল ৪টি ট্রেন হল—

* বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি থেকে ২টি করে ট্রেন বাতিল

* ডানকুনি, শিয়ালদহ থেকে ১টি করে ট্রেন এবং

* কাটোয়া-তারকেশ্বর থেকে ২টি করে ট্রেন বাতিল হয়েছে।

যেগুলোর সূচি বদল হয়েছে, সেগুলি হল –

* ৩৭৩২৮ ট্রেনটি ১১.১৫ এর বদলে ১১.৩০এ ছাড়বে

* ১২৩৪৮ ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল ৪.৪০এর বদলে ৫.১০এ ছাড়বে

* ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে চলবে

* ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে চলবে

* ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে

* ০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া MEMU স্পেশাল ৩০ মিনিট দেরিতে চলবে

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হবে হাওড়া-বর্ধমান লাইনে। রেলকর্তাদের দাবি, এই লাইনে নিয়মিত ট্রেন বিলম্বের যে অভিযোগ ওঠে, তার সুরাহা হবে। এছাড়া যাত্রীদের সুরক্ষাও বাড়বে বলে দাবি। পাশাপাশি এসব ট্রেন বাতিল ও রুটবদলের কারণে যাত্রীদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।


You might also like!