West Bengal

3 years ago

Stores caught Fire : গঙ্গারামপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত সাতটি দোকান

Stores caught Fire
Stores caught Fire

 

গঙ্গারামপুর, ২২ এপ্রিল : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়া বাঁধমোড় এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল সাতটি দোকান । শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।


গঙ্গারামপুরেরবাজারগুলির মধ্যে অন্যতম বাঁধমোড় এলাকা। বাজারটিতে প্রায় ১৮৬টি স্থায়ী দোকান রয়েছে। এছাড়াও প্রতিদিন সকাল-সন্ধ্যায় ফুটপাতে মাছ, সবজি ও ফাস্টফুডের দোকান বসে। প্রতিদিনের মত শুক্রবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে একটি জুতোর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। আগুনে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল তাও জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত চলছে।

You might also like!