Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Purba Burdwan News: দল বা সংগঠনের নাম নেই, গেরুয়া পতাকার ছবি ছাপা কুপনে বাস থেকে টাকা তোলা ঘিরে গুসকরায় চাঞ্চল্য

The coupon at the center of the controversy
The coupon at the center of the controversy

 

বর্ধমান, ৮ আগস্ট : কোনও দল বা সংগঠনের নাম নেই, অথচ কুপনে রয়েছে গেরুয়া পতাকার ছবি। সেই কুপনের মাধ্যমে বাস মালিকদের কাছ থেকে বাসপিছু ৩০ টাকা করে টাকা তোলাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গত চার-পাঁচ দিন ধরে এই টাকা আদায় করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

গুসকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিস ছিল। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে ওই অফিসের রং বদলে গেরুয়া করা হয়েছে। সেখানে বিজেপির পতাকার পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের পতাকাও রয়েছে।

শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা বাসস্ট্যান্ডে দাঁড়ানো বাসগুলির কাছ থেকে পুরসভার তরফে প্রতিদিন ২৫ থেকে ৩০ টাকা প্রবেশ ফি নেওয়া হয়। সেই টাকা কুপনের মাধ্যমে আদায়ের জন্য পুরসভার কর্মীরাও রয়েছেন। এর পাশাপাশি চলতি মাসের শুরু থেকে বাসপিছু আরও ৩০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এই টাকার জন্য যে কুপন দেওয়া হচ্ছে, তাতে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের নাম নেই। শুধুমাত্র গেরুয়া পতাকার ছবি রয়েছে। ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বের দাবি, সংগঠন সরাসরি এই টাকা তুলছে না। তবে সংগঠনের অনুমতি নিয়ে গুসকরা বাস শ্রমিক সংগঠন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ন্যূনতম খরচ মেটাতে এই অনুদান সংগ্রহ করছে।

You might also like!