West Bengal

3 years ago

Medinipore : রাস্তার ধারে বেওয়ারিশ সারি সারি খাদ্য সাথী সুরক্ষার চালের বস্তা উদ্ধার নিয়ে চাঞ্চল্য

sacks of food safety protection along the roadside
sacks of food safety protection along the roadside

 

পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি  : বৃহস্পতিবার সকালে উঠে মাঠে যাওয়ার পথে রাস্তার ধারে বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন চাষি। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকায় এত চাল দেখে বাসিন্দা প্রথমে ভেবেছিলেন এলাকারই কারোর হবে। কিন্তু দীর্ঘক্ষণ ঠিক একইভাবে রাস্তায় পড়ে থাকে বস্তাগুলো। একেবারে কুইন্টাল কুইন্টাল চাল। বস্তার গায়ে আবার সরকারি লেভেল সাঁটানো। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন থানায়। পরে বস্তাগুলি উদ্ধার করা হয়।

পুলিশকে দাবিদারবিহীন চালের বস্তাগুলি তুলে দিয়েছেন গ্রামবাসীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালগুলি পাচারের জন্যই এখানে রাখা হয়েছিল। কে বা কারা চালের বস্তাগুলি এখানে রেখেছিলেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘাটাল মনসুকা এলাকায় গ্রামীণ রাস্তার ধারে ৪০ বস্তা খাদ্য সাথী সুরক্ষার চাল আসলে পাচারের জন্য সেখানে রাখা হয়েছিল। কিন্তু কোনও কারণে সব পাচার করতে না পারায় চালের বস্তা আর সরাতে পারেননি অভিযুক্তরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখান থেকে প্রতিনিয়ত রেশন ডিলাররা অন্যত্র চাল পাচার করেন। এদিনও হয়তো সেই উদ্দেশ্যেই চাল নিয়ে এসেছিল। কিন্তু গ্রামবাসীদের নজরে আসতে সকলে বেপাত্তা।

স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করেও চালের মালিকের সন্ধান না পাওয়ায় খবর দেন ঘাটাল থানায়। পরে ঘাটাল থানার পুলিশ গিয়ে চালের বস্তাগুলি বাজেয়াপ্ত করে। যদিও মনসুকা এলাকার দুই রেশন ডিলার বাবলু চৌধুরী ও রিনা ঘোড়ই দাবি এই চাল তাঁদের নয়।


You might also like!