Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari :ধর্ষকদের গুলি করা হোক রাজ্যে, বাংলায় যোগীর অনুসরণ চান শুভেন্দু

Rapists should be shot in the state, Subhendu wants to follow Yogi in Bengal
Rapists should be shot in the state, Subhendu wants to follow Yogi in Bengal

 

কলকাতা : রাজ্যে ধর্ষকদের গুলি করার পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশন শুরু হলে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। শুভেন্দুবাবু এই ব্যাপারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুসরণ করা উচিত বলেও দাবি করে বলেন, এই ধরনের অপরাধ যারা করছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।

 বিধানসভায় উত্তরবঙ্গের ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের উল্লেখ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি অভিযোগ করেন, মাটিগাড়া ও তুফানগঞ্জে দু’জন নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের তরফে শিলিগুড়িতে মিছিল করা হলে পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপি বিধায়কের বলা শেষ হলে অন্য বিধায়কদের বলার সুযোগ দেন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পক্ষে জোর স্লোগান শুরু করে দেন বিজেপি বিধায়কেরা।

You might also like!