West Bengal

2 years ago

Durgapur:উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর, সিআইএসএফের বিরুদ্ধে অভিযোগ

Ranakshetra Durgapur, complaint against CISF in connection with eviction operation
Ranakshetra Durgapur, complaint against CISF in connection with eviction operation

 

দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর : উচ্ছেদ অভিযানকে ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের একাংশ। সিআইএসএফের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায় দেখা দেয়।

জুলাই মাসের শেষে দুর্গাপুর ইস্পাত কারখানা (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি) তাদের জমিতে থাকা দখলদারদের উচ্ছেদের নোটিস জারি করে। তার পর থেকেই দাবি উঠতে থাকে পুনর্বাসনের। বৃহস্পতিবার সকালে ডিএসপি তামলা ব্রিজ সংলগ্ন এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার আগে ভূমিপুজোর আয়োজন করে। সেই উপলক্ষ্যে সংস্থার কর্মীরা এলাকায় প্রবেশ করতেই উত্তেজনা ছড়ায়।

স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলতে থাকেন। এর পরেই সিআইএসএফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাঠির ঘায়ে বেশ কয়েক জন রক্তাক্ত হয়েছেন। এর প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কাঁকসা পুলিশের এসিপি সুমন জয়সওয়াল বলেন, ‘‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ডিএসপি কাউকে না জানিয়ে ভূমিপূজো করতে এসে ঠিক করেনি।’’

যদিও প্রশ্ন উঠেছে, দখলদারদের কেন মদত দেওয়া হবে। জবরদখলখারীকে কেউ কখনও মুচলেখা দেয় না উচ্ছেদ করা হলে তাকে পুনর্বাসন দেওয়া হবে। আর কোনও আইনে লেখা নেই বলপূর্বক যারা দখল করে আছে, তাদের উচ্ছেদের আঘে জানাতে হবে।


You might also like!