Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Bengal Weather Forecast: মঙ্গলবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

West Bengal weather
West Bengal weather

 

কলকাতা, ৪ আগস্ট : মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সমুদ্র আপাতত শান্ত। মৎস্যজীবীদের জন্য সেখানে আলাদা করে কোনও সতর্কতা নেই।

এদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কবার্তা জারি করা হয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

You might also like!