Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Electric service disruption in canning hospital: ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ক্যানিং মহকুমা হাসপাতালে, সমস্যায় রোগী ও চিকিৎসকরা

Canning Hospital (File Picture)
Canning Hospital (File Picture)

 

ক্যানিং, ১৩ জুন: দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। ঘটনার জেরে সমস্যায় রোগী ও তাদের পরিজনরা। এছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলেই নাজেহাল এই বিদ্যুৎ বিভ্রাটের জেরে। সোমবার সন্ধ্যা থেকে দফায় দফায় ক্যানিং মহকুমা হাসপাতালে লোডশেডিং হয়। কিন্তু রাত ন''টা থেকে লাগাতার লোডশেডিং চলতে থাকে হাসপাতালে। রাতভর লোডশেডিংয়ের জেরে আইসিইউ থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডের রোগী ও সেখানকার স্বাস্থ্য কর্মীরা সমস্যায় পড়েন। কোনও মতে মোবাইল ফোনের আলো জ্বেলে চলে চিকিৎসা পরিষেবা।

সোমবার রাত ন''টা নাগাদ হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। জেনারেটরও বিকল থাকায় গোটা হাসপাতাল চত্বর কার্যত ঘন অন্ধকারে ঢেকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও বিদ্যুতের সমস্যা না মেটায় সমস্যায় পড়েন রোগীরা। সবথেকে বেশি সমস্যায় পড়েন সিসিইউতে চিকিৎসারত রোগীরা। অন্ধকারের মধ্যেই একদিকে যেমন রোগীদের চিকিৎসা করতে থাকেন ডাক্তার, নার্সরা, তেমনই অন্ধকারের মধ্যেই রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হয় পরিবার পরিজনকে। প্রচন্ড গরম ও অন্ধকারে কার্যত নাভিশ্বাস ওঠে সকলের। দীর্ঘক্ষণ পর মঙ্গলবার ভোর রাতে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়। হাফ ছেড়ে বাঁচেন সকলে।


You might also like!