West Bengal

3 years ago

Siliguri : ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল গাড়ি, আহত ৩৯

Phansidewa lost control and overturned in Nayanjuli
Phansidewa lost control and overturned in Nayanjuli

 

ফাঁসিদেওয়া, ১২ জানুয়ারি  : শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ম্যারাথনে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত ৩৯জন পড়ুয়া। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ।

জানা গিয়েছে, এদিন একটি ছোটগাড়ি ভীমবার এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে বাইককে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে পড়ে। ওই গাড়িতে ৩৯ জন পড়ুয়া ছিল। তাঁরা সকলেই আহত হয়।

জানা গিয়েছে, নকশালবাড়িতে একটি ম্যারাথনে অংশ নিতে গিয়েছিল তাঁরা। ফেরার সময় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ও বিধাননগর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পড়ুয়াদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে৷

You might also like!