West Bengal

3 years ago

Baranya Trinamool MLA:পুকুরে ছোড়া একটি মোবাইল পেল সিবিআই, তিন দিনের মাথায় উদ্ধার

One mobile found from pond after scahring
One mobile found from pond after scahring

 

বড়ঞা, ১৬ এপ্রিল : বড়ঞার তৃণমূল বিধায়কের পুকুরে ছুড়ে ফেলা একটি মোবাইল উদ্ধার করল সিবিআই। তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে মোবাইলটি পাওয়া গিয়েছে।

রবিবার সকালে জীবনকৃষ্ণের একটি মোবাইল ফোন পুকুরের জল ছেঁচে উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩২ ঘণ্টার তল্লাশির পর মোবাইলটি হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, তার পরেই বিধায়ককে বাড়ির ছাদে নিয়ে যান গোয়েন্দারা। আগের দিন সিবিআইকে দেখে তিনি যা যা করেছিলেন, মোবাইল ছুড়ে ফেলে যে ভাবে পালানোর চেষ্টা করেছিলেন, সবটাই তাঁকে আবার করে দেখাতে বলা হয়। উদ্ধার হওয়া মোবাইলটি দেখিয়ে সেটি তাঁরই ছুড়ে ফেলা মোবাইল কি না, তা-ও জানতে চান গোয়েন্দারা। মোবাইলটি তিনি শনাক্ত করেছেন। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়। সেই সংক্রান্ত নথিতে স্বাক্ষরও করানো হয়েছে জীবনকৃষ্ণকে দিয়ে।

তৃণমূল বিধায়কের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় মোবাইলটির খোঁজে এখনও তল্লাশি জারি আছে। সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ উদ্ধার হওয়া মোবাইলটি খতিয়ে দেখছেন। তা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টাও করা হচ্ছে। পুকুরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।




You might also like!