Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

West Bengal

2 years ago

Nishith Pramanik at Court : নালিশ জানাতে কোচবিহারে রাজ্যপালের দরবারে নিশীথ প্রামাণিক

Nishith Pramanik  (File Picture)
Nishith Pramanik (File Picture)

 

দিনহাটা, ১ জুলাই  : নির্বিঘ্নে ভোটপ্রক্রিয়ার দাবি জানিয়ে কোচবিহারে রাজ্যপালের দরবারে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে তিনি বলেন, ‘জেলাজুড়ে বিশেষ করে উত্তরবঙ্গজুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলব। পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বলব।’

ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং তাঁর দল যেভাবে এখানের পরিবেশকে অশান্ত করে তুলেছে অন্তত ভোটের পরবর্তী এক মাস এখানে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার।’ পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের একাংশকেও বিঁধলেন তিনি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিন মন্ত্রী ছাড়াও সেখানে রয়েছেন বিজেপির ৫ বিধায়ক। তাঁরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানান। শনিবার সকাল থেকে কোচবিহারের সার্কিট হাউসের সামনে ভিড় সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকদের।

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরের শুরুতেই রাজ্যপালের কোচবিহার যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু আবহাওয়া জনিত কারণে সেই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। তারপর গতকাল কালিম্পং থেকে ফেরার পথে রাজ্যপাল সরাসরি কোচবিহার যাওয়ার সিদ্ধান্ত নেন। কোচবিহারে পৌঁছেই সাংবাদিক বৈঠক করেন সি ভি আনন্দ বোস। বলেন, যে কেউ তাঁর গাড়ি থামিয়ে তাঁকে অভিযোগ জানাতে পারেন। কোনভাবেই হিংসা বরদাস্ত নয় বলে জানিয়ে দেন তিনি। সেইমতো এদিন বিরোধীরা তাঁদের অভিযোগ জানাতে রাজ্যপালের কাছে গিয়েছেন। কোচবিহারের বেসরকারি হাসপাতালে যাওয়ার কথা রাজ্যপালের। দেখা করতে পারেন রাজনৈতিক হিংসায় জখম বেশ কয়েকজনের সঙ্গে। এরপর দিনহাটায় যাওয়ার কথা তাঁর।

You might also like!