Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

West Bengal

2 years ago

Subhendu Adhikari : পাড়ায় পাড়ায় শুধু মদের, লটারির দোকান', রাজ্যকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari(File Image)
Suvendu Adhikari(File Image)

 

মালদা : শালবনিতে নবজোয়ার যাত্রায় যোগ দিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মালদার মানিকচকে দাঁড়িয়ে পাল্টা তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলে ফের একবার আওয়াজ তুললেন শুভেন্দু অধিকারী।

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার আক্রমণ, 'পাড়ায় পাড়ায় শুধু মদের দোকান, আর লটারির দোকান। আপনাদের কেউ জিতেছেন লটারির কোটি টাকা? কারা জিতেছে? অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে। আরও একাধিক তৃণমূল নেতার আত্মীয়রা। মানুষ লটারি কাটতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। লটারির টিকিট কেটে খালি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে। আর পাড়ায় পাড়ায় খুলেছে মদের দোকান। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। আর মদের দোকান খুলে বার্তা দিচ্ছে, মা-স্ত্রীদের কাছ থেকে টাকা ছিনিয়ে এনে মদ খাও।'


You might also like!