
কলকাতা, ২৪ জুলাই : “আমাকে ভয় দেখিয়ে, হেনস্থা করে কোনও লাভ নেই। আইএনডিআইএ. জিতবে, এনডিএ হারবে বলে সোমবার মন্তব্য করলেন বেআইনি কাজের দায়ে ধৃত কলকাতার একটি টিভি চ্যানেলের মালিক ও সম্পাদক কৌস্তুভ রায়। তিনি সাংবাদিকদের বলেন, “তদন্তের নামে প্রহসন হচ্ছে। সারাদিন শুয়ে আছি এবং ঘুমোচ্ছি। কোনও কিছু পাওয়া যাচ্ছে না। যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন।“
তিনি বলেন, “হেফাজতে থেকে আমার সুগার প্রেসার সব কমে গিয়েছে। আমার কমছে মানে ইডি-আর বারবে’। জোকা ইএসআই থেকে বেরনোর সময় এমনই মন্তব্য করেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়।
সোমবার তৃতীয় দফার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখান থেকে বেরনোর সময় কৌস্তুভ বলেন, তাঁকে মিথ্যে মামলায় ইডি গ্রেফতার করেছে। মিথ্যে মামলায় তাঁকে ইডি কী বা জিজ্ঞাসাবাদ করবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হেফাজতে নেওয়ার পর তাঁর সুগার প্রেসার সব কমে গিয়েছে।এর আগে গত শনিবার দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে
প্রসঙ্গত, একটি চিটফান্ড মামলায় আর্থিক প্রতারণার অভিযোগে কৌস্তুভ রায়কে সোমবার মাঝরাতে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। তিনি নিজেই সওয়াল করেন। আদালত কলকাতা টিভির সম্পাদককে দশ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। একদিন অন্তর তাঁকে মেডিক্যাল পরীক্ষা করাতে হবে বলেও আদালত জানিয়েছে। দুদিন অন্তর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন। পরবর্তী হাজিরা ২৮ জুলাই।
