Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Shaukat Molla:পঞ্চায়েত নির্বাচনে যতজন খুন হয়েছেন সেই দায় নওশাদ সিদ্দিকির : শওকত মোল্লা

Shaukat Molla
Shaukat Molla

 

ডায়মন্ড হারবার, ১৬ ডিসেম্বর  : পঞ্চায়েত নির্বাচনে যতজন খুন হয়েছেন সেই খুনের দায় নওশাদ সিদ্দিকির। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালে তৃণমূল কংগ্রেসের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে একথা বলেন বিধায়ক শওকত মোল্লা।

এদিন নওশাদকে আক্রমণ করতে গিয়ে কার্যত চ্যালেঞ্জও ছুঁড়লেন তিনি। বলেন, নওশাদের সম্পত্তি জব্দ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন। এরপর তিনি বলেন, “লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন দাঁড়াক। কিন্তু ওটা ভাঙড় নয়। আমিও ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। তাই নওশাদের জামানত জব্দ যদি করতে না পারি ভোট গণনার পরের দিন রিজাইন দেব।”

শওকত মোল্লার পাশাপাশি আসরে ছিলেন আরাবুল ইসলামও। তিনি বলেন, “আগামী লোকসভা ভোটে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকির বিষ তুলে,গলা ধাক্কা দিয়ে হুগলিতে পাঠিয়ে দেব।” তবে এখনও পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!