
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেলে থাকাকালীন নওশাদ সিদ্দিকির দিকে বিরুপ মন্তব্য ছুঁড়ে দিয়েছিলেন ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেই মন্তব্যের জেরে এবার আইনি পথ বেছে নিলেন আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকি।
নওশাদ সিদ্দিকির অভিযোগ, জেলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে করেছিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।ব্যাঙ্কশাল আদলতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকি বলেছেন, ‘আমি নাকি পেশাদার জঙ্গি। আমার কাছে কাশ্মীর, পাকিস্তান থেকে নাকি টাকা আসে। এককথায় সওকত মোল্লা সাবেব আমাকে দেশদ্রোহী, দেশে অস্থির পরিবেশ তৈরি করছি বলে বলতে চেয়েছেন। আমি জেলে থাকাকালীন এসব মারাত্মক কথা উনি বলেছিলেন।
বিধায়ক নওশাদের চ্যালেঞ্জ, ‘যেসব কথা উনি বলেছেন আমার সমন্ধে তা কোর্টে উনি প্রমাণ করুন। আমি জানি সওকত মোল্লা কখনওই প্রমাণ করতে পারবেন না। তাই আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত নওশাদ। এর পাশাপাশি নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
