
পূর্ব মেদিনীপুর, ১৪ জানুয়ারি : এবারের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পটাশপুর। শনিবার সেখানে ‘দিদির দূত’ হিসাবে এলাকায় যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া।
জেলায়-জেলায় চড়ছে পারদ। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির জন্য ‘দিদির দূত’রা এলাকায় পৌঁছচ্ছেন। আর তখনই তাঁদের ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার জুন মালিয়াকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, সেখানকার কিলোমিটার রাস্তা চলার অযোগ্য। এখনও সেই রাস্তায় মোড়াম বা পিচ পড়েনি। সেই কারণেই ক্ষোভ উগরে দেন তাঁরা।
