
বর্ধমান, ৮ মে : মধ্যরাতে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতী তাণ্ডব। স্টেশন চত্বরের দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে বেশ কয়েকজন চড়াও হয়। স্টেশন চত্বরে দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায়। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। ৩ জন আহত হয়েছেন। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতে ঘটনাস্থলে যান বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
